Loader
Intimate fashion

সঠিক সাইজের ব্রা না পড়ার অসুবিধা

By Meghla 42 Views Mar 02, 2025
সঠিক সাইজের ব্রা না পড়ার অসুবিধা

আমরা অধিকাংশ মেয়েরা ভুল সাইজের ব্রা পড়ি। চলুন জেনে নেই ভুল সাইজের ব্রা পড়লে কি কি অসুবিধা হতে পারে।

১। পিঠ ও বুকে ব্যাথা আপনার ব্রাটি যদি তুলনায় ছোট হয় তবে তার জন্য বুকে ব্যাথা হতে পারে। তবে এই ধরনের ব্যাথার নানা কারণ হতে পারে। তবুও ব্রা পরার পর যদি স্তনের চারপাশে এবং বুকে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে আপনার অন্তর্বাসটির ছোট আকারের জন্য এই সমস্য হচ্ছে।

২। কাঁধ ও ঘাড়ের যন্ত্রণা যাদের স্তনের আকার বড়, তারা তুলনায় যদি টাইট ব্রা পরেন তাহলে কাঁধ, ঘাড় এবং বুকে যন্ত্রণা ছড়িয়ে পড়তে পারে। যাদের স্তন বড় তাদের জন্য চওড়া ল্যাশের বিভিন্ন আকারের ব্রা তৈরি করা হয়। যার উদ্দেশ হল কাঁধে স্তনের ওজনকে ছড়িয়ে দেওয়া। তা সঠিক অন্তর্বাসটি না পরলে কাঁধে ব্যাথা হতে পারে।

৩। ঝুলে যাওয়া সঠিক আকার ব্রা না হলে স্তন ঝুলে যেতে পারে বা স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে।

৪। অস্বস্তিকর অবস্থা তৈরি হয় ব্রায়ের আকার সঠিক না হলে সারাক্ষণ একটা অস্বস্তি বোধ কাজ করে। বারবার পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় কাপের থেকে স্তন বেরিয়ে থাকে এবং তা লজ্জাজনক পরিস্থিতির কারণ হতে পারে। সঠিক আকারের ব্রা আপনাকে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে সাহায্য করবে।

৫। ক্ষতিকর বসার ভঙ্গি কাঁধ, বুক এবং পিছনে ব্যাথার কারণে আপনাকে যদি আপনাকে পিছনে বেঁকে বসতে হয় তবে আরও সমস্যা বাড়তে পারে। বেঁকে বসার জন্য আপনি চোয়ালকে শক্ত করে ধরলেন। এর ফলে মুখে পেশি ‘ফিক্স’ হয়ে যেতে পারে।