Loader

Refund Policy

আমাদের রয়েছে সহজ শর্তে রিফান্ডের নীতিমালা যা ক্রেতার জন্য স্বস্তিদায়ক। প্রোডাক্ট গ্রহনের পর প্রোডাক্টের সমস্যার (যেমন : প্রোডাক্ট ভাঙ্গা, ছেঁড়া, ভুল সাইজ, প্রোডাক্ট কাজ না করা, ছবির সাথে প্রোডাক্টের মিল না থাকা ইত্যাদি) ক্ষেত্রে আপনি ক্রয়কৃত প্রোডাক্টটির সম্পূর্ণ মূল্য নিচের শর্ত সাপেক্ষে ফেরত পেতে পারেন। পণ্য হাতে পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ক্রেতাকে তাঁর অভিযোগ জানাতে হবে। তবে এ ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত প্রযোজ্য হবে:


১। রিফান্ড রিকোয়েস্ট প্রেরণ

  1. ডেলিভারি গ্রহনের পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে রিফান্ড রিকোয়েস্ট প্রেরণ করতে হবে ।

  2. রিফান্ডের ক্ষেত্রে প্রোডাক্টটির বাক্স সহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতে হবে। অর্থাৎ মোড়ক খোলা যাবে না, এবং স্টিকার ও মার্কিং কোন ভাবে সরানো যাবে না।

  3. আপনাকে উক্ত প্রোডাক্টটি আমাদের অফিসে অবশ্যই সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে ফেরত পাঠাতে হবে।

০২। রিফান্ডের যোগ্যতা

  1. অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা মূল্য রিফান্ড করা হবে।

  2. অ্যাডভান্স (বিকাশ/রকেট) পেমেন্ট এর ক্ষেত্রে, পণ্য স্টকে না থাকলে অথবা ক্রেতা নিতে ইচ্ছুক না হলে, অর্ডার ক্যানসেল করে যে নাম্বার থেকে অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, সেই নাম্বারেই রিফান্ড করা হবে।

  3. যে সকল প্রোডাক্টের গায়ে মূল্য লেখা থাকে এবং কোনো কারণে আমাদের মার্চেন্টের মূল্য তার থেকে যদি বেশি থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত মূল্যের ক্ষেত্রে আপনাকে অতিসত্তর ৪৮ ঘন্টার মধ্যে ephoringbd@gmail.com এ মেইল করে কমপ্লেইন রেজিস্টার করতে হবে। আপনার কমপ্লেইনটি ঠিক হলে আপনার প্রদানকৃত অতিরিক্ত মূল্য ১০ কার্যদিবসের মধ্যে বিকাশের মাধ্যমে ফেরত দেয়া হবে।

০৩। রিফান্ডের অযোগ্যতা

  1. যদি আপনার ফেরত দেওয়া পণ্যটি উপরোক্ত শর্তাবলীগুলো পূরণ না করে, আমরা রিফান্ডের জন্য রিকোয়েস্ট প্রত্যাখ্যান করার অধিকার রাখি।

  2. আপনার রিফান্ড রিকোয়েস্ট যদি প্রত্যাখ্যান করা হয়, পণ্যটি ৬-৮ দিনের মধ্যে আপনার কাছে ফেরত পাঠানো হবে। তিনবার () ডেলিভারি ফেইলড হওয়ার পরে পণ্যটি স্ক্র্যাপে পাঠানো হবে এবং কোনও রিফান্ড দেওয়া হবে না।

  3. অফারের ক্ষেত্রে আমাদের রিফান্ড এবং রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয় ।

০৪। রিফান্ড ইস্যুকরণ

  1. আপনার রিফান্ড প্রক্রিয়াকরণের সময় নির্ভর করে রিফান্ডের ধরণ এবং পেমেন্ট মেথডের উপর।

  2. রিফান্ডের সময়কাল শুরু হয়, যখন শপ জেড আপনার রিফান্ডের ধরন অনুযায়ী রিফান্ডটির প্রসেস সম্পন্ন করে।

  3. রিফান্ডের পরিমানের মধ্যে পণ্যের মূল্য এবং শিপিং ফি অন্তর্ভুক্ত হবে।

রিফান্ডের সময়সীমা

পেমেন্ট পদ্ধতি

রিফান্ড অপশন

রিফান্ডের সময়

ডেবিট বা ক্রেডিট কার্ড

ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট ফেরত আসবে

১০ কার্য দিবস

মাসিক কিস্তি

ডেবিট বা ক্রেডিট কার্ড

১০ কার্য দিবস

রকেট (ওয়ালেট DBBL)

মোবাইল ওয়ালেটে ফেরত আসবে/রকেট

৭ কার্য দিবস

DBBL নেক্সাস (অনলাইন ব্যাংকিং)

কার্ডে পেমেন্ট ফেরত আসবে(নেক্সাস)

৭ কার্য দিবস

বিকাশ

মোবাইল ওয়ালেটে ফেরত আসবে/বিকাশ

৫ কার্য দিবস

পণ্য পেয়ে মূল্য পরিশোধ(সিওডি)

ব্যাংক ডিপোজিট

৫ কার্য দিবস

রিফান্ড ভাউচার

১ কার্য দিবস

ভাউচার

রিফান্ড ভাউচার

১ কার্য দিবস


০৬। রিফান্ডের ধরণ

নিম্নলিখিত রিফান্ডের ধরণ অনুযায়ী রিফান্ড প্রসেস করবে

  1. রিটার্ন থেকে রিফান্ড আপনার পণ্য ওয়্যার হাউজে ফেরত আসার পর এবং QC সম্পন্ন (সফল) হলে রিফান্ড প্রক্রিয়া করা হয়। কিভাবে একটি পণ্য রিটার্ন করতে হয় তা জানতে, আমাদের রিটার্ন পলিসি পড়ুন।

  2. ক্যান্সেল অর্ডার থেকে রিফান্ড ক্যান্সেল সফলভাবে প্রক্রিয়া করা হলে রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে করা হয়।

  3. ফেইলড ডেলিভারি থেকে রিফান্ড যখন পণ্যটি বিক্রেতার কাছে পৌঁছে যাবে তখন রিফান্ড প্রক্রিয়াটি শুরু হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার শিপিং ঠিকানার উপর নির্ভর করে সময়ের তারতম্য হতে পারে।

৭। বিবিধ

  • ভাউচারটি শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য। ভাউচার ব্যবহার করা অর্ডারের মূল্য সমপরিমাণ অথবা বেশি হতে হবে।

  • রিফান্ডের ক্ষেত্রে, প্রাপ্ত ক্যাশব্যাকের পরিমাণ, যদি থাকে, রিফান্ডের পরিমাণের সাথে সমন্বয় করা হবে।