Your cart is empty, and it looks like you haven’t added anything yet.
সঠিক অন্তর্বাস প্রত্যেকের বেছে নেওয়া প্রয়োজন। এখন মহিলা মহলে বেশ জনপ্রিয় প্যাডেড ব্রা। কিন্তু সবাই কি পরতে পারেন? কী উপকার পাওয়া যায়? প্রতিদিন কি প্যাডেড ব্রা পরা ভালো?
Why is Padded Bra Used: স্টাইলিং তখনই সঠিক হয়, যখন আপনি আউটফিটের পাশাপাশি নিজের অন্তর্বাসের দিকেও গুরুত্ব দেন। অন্তর্বাস সঠিক না হলে সাজটাই কিন্তু খারাপ হয়ে যায়। ভুল অন্তর্বাস পরার জন্যে আপনার লুকটিই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পোশাক নির্বাচন করার সময়ে সঠিক অন্তর্বাস বেছে নেওয়ায়ও প্রয়োজন। সঠিক অন্তর্বাস শুধুই দুর্দান্ত লুকের জন্যে পরতে হবে এমন কিন্তু নয়, নিজের ফিগারকে সঠিক শেপ দেওয়ার জন্যেও অন্তর্বাস বেছে নেওয়া প্রয়োজন।
বেশ কিছু ধরনের অন্তর্বাস মহিলা মহলে জনপ্রিয়। প্যাডেড ব্রা নিয়েও তাঁদের মধ্য়ে বেশ উৎসাহ দেখা যায়। এবার অনেকেই প্রশ্ন করেন, স্তন ভারী হলে কি প্যাডেড ব্রা পরা যায়? কিংবা কোন ধরনের আউটফিটের সঙ্গে বেশি ভালো মানায় এই ব্রা? প্যাডেড ব্রা নিয়ে বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা। কেন এই অন্তর্বাস আপনার জন্যে ভালো, সেটিও জেনে নিন।
আপনার পছন্দ মতো বেছে নিন প্যাডেড ব্রা
এই কথা শুনে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে, প্যাডেড ব্রা-এ আবার পছন্দ কিংবা অপছন্দ কী? এই ব্রা-এরও কি আবার রকমভেদ হয়? আসলে প্যাডেড ব্রা আপনার স্তনকে আরও সুন্দর করে তোলার জন্যে পরতে পারেন। তবে এই প্যাড-এর অংশটি একাধিক উপাদান দিয়ে তৈরি হতে পারে। অন্তর্বাসে এই প্যাড জেল, ফোম বা জল দিয়ে তৈরি হতে পারে। আপনার চাহিদা অনুযায়ী এই প্যাডেড ব্রা পছন্দ করে নিতে হবে।
কারা পরতে পারেন এই অন্তর্বাস?
এই প্রশ্ন অনেকের মনেই থাকে যে, সব মহিলাই কি এই ধরনের অন্তর্বাস পরতে পারেন? স্তনের গঠনের উপরে কি কোনও কোনও বিষয় নির্ভর করে? এর উত্তর হল, ‘না’। আপনি প্লাস সাইজ হলেও পরতে পারেন এই ধরনের অন্তর্বাস। প্যাডেড ব্রা আপনার স্তনের গঠনকে হাইলাইট করে।
সঠিক সাপোর্ট দেয়। কমপ্লিমেন্ট দেয় আপনার ফিগারকে। তাই আপনার শেপকে আরও সুন্দর করে তুলতে এবং হাইলাইট করতে এই ধরনের অন্তর্বাস পরতেই পারেন।
কেমন কভারেজ?
নানা কভারেজেই এই প্যাডেড ব্রা পাওয়া যায়। আপনার স্তনের আকার এবং গঠন অনুযায়ী এই ধরনের ব্রা বেছে নিতে পারেন। আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে পারে। আপনি ফুল কভারেজের অন্তর্বাসও বেছে নিতে পারেন। থার্ড ফোর্থ কভারেজের প্যাডেড ব্রা-ও পাবেন। আপনার পছন্দ মতো এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিন। অন্তর্বাস বেছে নেওয়ার সময়ে সাইজের দিকে অবশ্য়ই নজর দিতে হবে।
পাতলা বা শিয়ার পোশাক পরলে…
এই সমস্যার কথা মহিলারা বেশ ভালো করেই জানেন। মহিলারা নানা ধরনের ফ্যাব্রিকের পোশাক পরে থাকেন। শীতকালে যদিও এই সমস্য়া হয় কম, কারণ পোশাকের একাধিক লেয়ার থাকে। কিন্তু পাতলা ফ্যাব্রিকের পোশাক পরে অনেক সময় নানা সমস্যাই হতে পারে। এছাড়া শিয়ার মেটেরিয়ালেও কিন্তু অনেকেই সমস্যায় পড়েন। তাই এই ধরনের কোনও আউটফিট হলে অবশ্য়ই অন্তর্বাস বেছে নেওয়ার সময়ে সতর্ক হন।
প্রতিদিন পরা কি ভালো?
আপনার লুক আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্যে আপনি এই ধরনের অন্তর্বাস পরতে পারেন। কখনও যদি বডিকন ড্রেস পরেন, তাহলে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন প্যাডেড ব্রা।
প্যাডেড ব্রা এবং পুশ আপ ব্রা প্রত্যেক মহিলার সংগ্রহেই থাকা উচিত। খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ব্রা আপনাকে সঠিক সাপোর্ট দেবে। প্যাডেড ব্রা পরলে কোনও অসুবিধা বা ক্ষতি হতে পারে না। কিন্তু প্রতিদিন না পরলেও চলে। তবে আপনি যদি চান, আপনার স্তনের আকার সামান্য বড় দেখাক, তবে পরতেই পারেন। সবার কথা মাথায় রেখেই এই ধরনের ব্রা তৈরি করে বিভিন্ন ব্র্যান্ড।
সব ধরনের ফিগারের প্রতি সম্মান করে এবং তাদের কথা মাথায় রেখেই বিভিন্ন ব্র্যান্ড এই ধরনের ব্রা তৈরি করে। তবে প্যাডেড ব্রা পরলে অনেক সময়ে ঘাম হতে পারে বেশি। তাতে সমস্যা হতে পারে। এদিকগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। প্যাডেড ব্রা পরলে যদি আপনার ত্বকে লাল ভাব দেখা যায় এবং ব়্যাশ বেরোতে থাকে, তবে সেই ব্রা-এর সাইজ এবং ব্র্যান্ড পরিবর্তন করতে পারেন।
You need to Sign in to view this feature
This address will be removed from this list