Your cart is empty, and it looks like you haven’t added anything yet.
হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে অনেক সময় চুলে অনেক ধরণের সমস্যা দেখা দেয়। এই সমস্যায় প্রায় সব হিজাব ব্যবহারকারী নারীরাই ভুগে থাকেন।
চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি, এবং চুলের গোড়া চটচটে হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। তাই বলে তো আর হিজাব ছেড়ে দেওয়া যাবে না।এই জন্যে, আজ আমিশেয়ার করবো হিজাবে অভ্যস্ত নারীদের চুলের যত্ন সম্পর্কে কিছু টিপস।
(১) অনেক সময় ধরে হিজাব পরিধানের ফলে, বিশেষ করে গরমকালে মাথার ত্বক ঘেমে যায়। এছাড়াও আমাদের মাথার ত্বক কিছু ন্যাচারাল অয়েল ছাড়ে। এর ফলে মাথার ত্বকচটচটে হয়ে যায় এবং চুলকানির সৃষ্টি হয়। এজন্যে মাথার ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে ২-৩ দিন কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে। এক্ষেত্রেআপনারা বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। কারণ এগুলোতে ক্ষতিকর কেমিক্যালগুলো কম থাকে।
(২) অনেক সময় তাড়াহুড়োতে চুল শ্যাম্পু করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে চটজলদি সমাধান পেতে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। বাজারে অনেক ব্রান্ডের ড্রাই শ্যাম্পু রয়েছে।এগুলো থেকে যে কোনো একটা বেছে নিন। মাথার ত্বকে সিঁথি কেটে কেটে ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন। হেয়ার কম্বের সাহায্যে চুলগুলো আঁচড়ে নিন। ব্যস।
(৩) অনেকেই আছেন, তাড়াহুড়ায় গোসলের পরে চুল পুরোপুরিভাবে না শুকিয়েই হিজাব বেঁধে ফেলেন। আর এর ফলেই দেখা দেয় খুশকি এবং এমন কি উকুনও। তাই এই কাজটি
You need to Sign in to view this feature
This address will be removed from this list