Loader
Intimate fashion

দিনে কতক্ষণ ব্রা পরা উচিত?

By Meghla 94 Views Mar 02, 2025
দিনে কতক্ষণ ব্রা পরা উচিত?

দিনে ঠিক কতক্ষণ ব্রা পরে থাকা উচিত, তার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। আপনার কাজ অনুযায়ী ও কম্ফোর্ট অনুযায়ী এই সময়সীমা ঠিক করে নেওয়া উচিত আপনার। দিনে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ব্রা পরে থাকতেই পারেন আপনি। তবে এই কয়েক ঘণ্টায় সেরকম কোনও পার্থক্য হয় না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

তবে অনেক চিকিৎসকই রাতে ঘুমাতে যাওয়ার সময় ব্রা না পরার পরামর্শ দেন। কারণ, এটি আপনার স্তনের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। স্তনের আকারে প্রভাব ফেলে না। রক্ত সঞ্চালনে বাধা আসতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে।

সঠিক সাইজের ব্রা পরুন। সঠিকভাবে ও ঠিক নিয়ম মেনে অন্তর্বাস পরুন। সময়সীমার দিকেও নজর রাখুন। সুস্থ থাকুন। কারণ, আপনার আউটফিটের পাশাপাশি ইনারওয়্যারও বেশ গুরুত্বপূর্ণ। অন্তর্বাস সঠিক বেছে নিতে পারলেই আপনার স্টাইলিংয়েও কোনও খামতি হয় না।