Your cart is empty, and it looks like you haven’t added anything yet.
নারীদের একটি নিত্যপ্রয়োজনীয় পোশাক ব্রা। এটি পরা এবং না পরা নিয়ে নানা ভুল ধারণা প্রচলিত রয়েছে। এই ধারণাগুলো মাথায় নিয়ে ব্রা ব্যবহারে নানা নিয়ম পালন করতে দেখা যায় নারীদের। ভুল ধারণার কারণে ব্রা ব্যবহারে নারীরা স্বাস্থ্য বিষয়ক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রা বিষয়ক কিছু প্রচলিত ভুল ধারণার কথা এবং কিছু পরামর্শ।
অনেকেই মনে করেন, ব্রেসিয়ার পরা অবস্থায় ঘুমালে স্তনের আকার আকর্ষণীয় হয়। এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি। সারাদিন ব্রা পরে থাকলেও তা স্তনের আকারে কোনো প্রভাব ফেলে না।
এক ধরনের বিশেষ ব্রা রয়েছে যার চারদিকে ফিতে দিয়ে সাইজ নির্ধারণ করা হয়। নব্বুইয়ের দশকে একটি ভুল ধারণা ছড়িয়ে পড়ে যে, এই ব্রা স্তন ক্যান্সার ঘটায়। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষায় এটি ভুল বলে প্রমাণ পেয়েছেন।
অনেকের ধারণা, হালকা রংয়ের ব্রেসিয়ার পোশাকের ওপর দিয়ে স্পষ্ট হয়ে থাকে না। এ জন্যে সাদা রংয়ের ব্রেসিয়ার পড়তে বেশি আগ্রহ দেখা যায় নারীদের মধ্যে। কিন্তু কালো পাতলা পোশাকের উপর দিয়েও সাদা ব্রেসিয়ার দেখা যেতে পারে। তাই ত্বকের রংয়ের ব্রা সবচেয়ে মানানসই বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অনেকে ভাবেন কালো রঙের ব্রা স্তন কেন্স্যার এর একটি অন্যতম কারন কিন্তু এখন পর্যন্ত এর কোন ভিত্তি পাওয়া যায় নি।
ব্রা ব্যবহার না করলে স্তনের আকার নষ্ট হয় বলেই অনেকের বিশ্বাস। এটি একটি ভুল ধারণা। এটি মূলত বক্ষকে ধরে রাখতে সহায়তা করে। এটি পরা না পরার সাথে স্তনের আকার নষ্ট হবার কোন সম্পর্ক নেই।
এটি ছাড়া পাশ ফিরে ঘুমালে স্তনের আকারে পার্থক্য হয়ে যায় বলে অনেক নারীর দৃঢ় বিশ্বাস। কিন্তু এমন কোনো প্রমাণ আজ অবধি পাননি বিশেষজ্ঞরা।
ব্যায়াম বা দৈহিক প্রশিক্ষণের সময় বিশেষ ধরনের ব্রা পরেন নারীরা। অনেকে বলেন, এই ব্রা পরলে স্তনের আকার বড় হয়। অন্যগুলোর মতো এটিও একটি ভুল ধারণা। ব্রা এর ব্র্যান্ড বা ধরনের ওপর বক্ষের আকার গড়ে ওঠে না। তবে ব্যায়াম করার সময় স্পোর্টস ব্রা আপনাকে দিতে পারে আরামদায়ক অনুভূতি।
বিছানায় মোটা ফোমের ব্রা পরে শুয়ে থাকলে স্তন ক্যান্সার হয় বলে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। বহুদিন ধরে এ নিয়ে নানা আশঙ্কায় ভুগেছেন নারীরা। কিন্তু এটি পুরোপুরি ভুল ধারণা।
ওয়াশিং মেশিনে ব্রেসিয়ার ধুতে পারেন। তবে হাতে সাবধানে নিয়মিত ধোয়াই ভালো। কারণ মেশিনে ওয়াশের সময় এর কাপড়ের নমনীয়তা নষ্ট হয়ে যেতে পারে। এবড়ো খেবড়ো কাপড় স্তনের নমনীয় ত্বকের জন্যে ক্ষতিকর হতে পারে।
ব্রা টি কতটা ভালো তা হয়তো ব্র্যান্ডের ওপর নির্ভর করতে পারে, তবে সাইজ আপনার জন্যে দেখে নিতে হবে। বক্ষযুগল সঠিকভাবে ধরে রাখার ক্ষেত্রে ভালো মানের সঠিক আকারের ব্রা-ই দরকার হবে।
You need to Sign in to view this feature
This address will be removed from this list